সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক আমি ভারতের ওপর সন্তুষ্ট নই: ট্রাম্প

আমি ভারতের ওপর সন্তুষ্ট নই: ট্রাম্প

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভালো মানুষ এবং তিনি জানেন যে আমি ভারতের ওপর সন্তুষ্ট নই।’

ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘আমাকে খুশি করতে হলে রাশিয়ার তেল কেনা কমাতে হবে, অন্যথায় খুব দ্রুতই ভারতীয় পণ্যের ওপর আরও বেশি শুল্ক বসানো হতে পারে।’

রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির ‘শাস্তি’ হিসেবে গত বছরই যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছিল। তবে অবাক করার মতো তথ্য হলো, এত বিপুল পরিমাণ শুল্ক থাকা সত্ত্বেও গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্টো উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রপ্তানির এই ইতিবাচক চিত্রে উৎসাহিত হয়ে ভারত সরকার মার্কিন বাণিজ্য শর্তগুলোর বিষয়ে বর্তমানে বেশ কঠোর অবস্থান বজায় রেখেছে। বিশেষ করে কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে নয়াদিল্লি খুব একটা নমনীয়তা দেখাচ্ছে না।

তবে পর্দার আড়ালে ভারত সরকার আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। রয়টার্সের তথ্যমতে, রাশিয়ার তেল আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেলের নিচে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে নয়াদিল্লি। এমনকি ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এখন নিয়মিতভাবে তেল শোধনাগারগুলোর কাছ থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার সাপ্তাহিক হিসাব তলব করছে।

ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকে প্রধানমন্ত্রী মোদি অন্তত তিনবার তার সঙ্গে ফোনে কথা বললেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। গত মাসে দিল্লিতে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হলেও উত্তেজনার পারদ এখনো কমেনি।

খুঁজুন