জাতীয় ডেস্ক: রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মিয়ানমারের জন্য সম্পূর্ণ বাধ্যতামূলক বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সম্প্রতি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরের ক্যাম্প এক্সটেনশন-৪-এর খেলার মাঠে রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানান। গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের রায়ের পরদিন দেওয়া এই বক্তব্যে তিনি বিচার ও শাস্তি নিশ্চিতকরণ, নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ প্রদান এবং অপরাধের পুনরাবৃত্তি রোধে জোর দেন। আদালত ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিচালিত নির্মমতা ও অন্তত ১০ হাজার মানুষের মৃত্যুর বিষয়টি তুলে ধরেছেন।
ড. খলিলুর রহমান জানান, আদালতের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ নেই, ফলে তা মেনে চলা মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়। আন্তর্জাতিক আদালতের এই রায় মৃতদের ফিরিয়ে আনতে না পারলেও এটি ন্যায়বিচারের সূচনা বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিচারপ্রক্রিয়ায় অবদানের জন্য গাম্বিয়া, ওআইসি, ১১টি হস্তক্ষেপকারী রাষ্ট্র, বিচারক এবং জাতিসংঘের তদন্তকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ সরকার, স্থানীয় বাসিন্দা এবং আদালতে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গাদেরও ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরি করতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ড. খলিলুর রহমান। আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবারগুলোর পুনর্মিলন, হারিয়ে যাওয়া বাড়িঘর ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া কিংবা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া আহতদের চিকিৎসা, নিখোঁজদের সন্ধান এবং মৃতদের মর্যাদার সঙ্গে পুনরায় দাফনের ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন তিনি। যেসব ক্ষতির ক্ষেত্রে সম্পত্তি ফিরিয়ে প্রতিকার সম্ভব নয়, সেগুলোর জন্য ব্যক্তি ও জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং দুই বছরের মধ্যে মিয়ানমারকে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শরণার্থীশিবিরে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়াতে হবে এবং একা বাংলাদেশের ওপর এই দায়িত্ব চাপানো যাবে না। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের সিদ্ধান্ত মেনে চলা বাধ্যতামূলক এবং কোনো রাষ্ট্র তা ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি রোহিঙ্গাদের আশ্বস্ত করে বলেন যে তাদের ভুলে যাওয়া হয়নি এবং তাদের কণ্ঠস্বর জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হবে। গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় ডেস্ক: রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মিয়ানমারের জন্য সম্পূর্ণ বাধ্যতামূলক বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সম্প্রতি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরের ক্যাম্প এক্সটেনশন-৪-এর খেলার মাঠে রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানান। গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের রায়ের পরদিন দেওয়া এই বক্তব্যে তিনি বিচার ও শাস্তি নিশ্চিতকরণ, নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ প্রদান এবং অপরাধের পুনরাবৃত্তি রোধে জোর দেন। আদালত ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিচালিত নির্মমতা ও অন্তত ১০ হাজার মানুষের মৃত্যুর বিষয়টি তুলে ধরেছেন।ড. খলিলুর রহমান জানান, আদালতের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ নেই, ফলে তা মেনে
চলা মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়। আন্তর্জাতিক আদালতের এই রায় মৃতদের ফিরিয়ে আনতে না পারলেও এটি ন্যায়বিচারের সূচনা বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিচারপ্রক্রিয়ায় অবদানের জন্য গাম্বিয়া, ওআইসি, ১১টি হস্তক্ষেপকারী রাষ্ট্র, বিচারক এবং জাতিসংঘের তদন্তকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ সরকার, স্থানীয় বাসিন্দা এবং আদালতে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গাদেরও ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরি করতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ড. খলিলুর রহমান। আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবারগুলোর পুনর্মিলন, হারিয়ে যাওয়া বাড়িঘর ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া কিংবা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া আহতদের চিকিৎসা, নিখোঁজদের সন্ধান এবং মৃতদের মর্যাদার সঙ্গে পুনরায় দাফনের ব্যবস্থা
করার কথাও উল্লেখ করেন তিনি। যেসব ক্ষতির ক্ষেত্রে সম্পত্তি ফিরিয়ে প্রতিকার সম্ভব নয়, সেগুলোর জন্য ব্যক্তি ও জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং দুই বছরের মধ্যে মিয়ানমারকে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, শরণার্থীশিবিরে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়াতে হবে এবং একা বাংলাদেশের ওপর এই দায়িত্ব চাপানো যাবে না। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের সিদ্ধান্ত মেনে চলা বাধ্যতামূলক এবং কোনো রাষ্ট্র তা ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি রোহিঙ্গাদের আশ্বস্ত করে বলেন যে তাদের ভুলে যাওয়া হয়নি এবং তাদের কণ্ঠস্বর জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হবে। গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত