শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হ্যাকারদের নিশানায় ফ্রিজ-ফ্রিজার, ইউরোপে হামলার পর সমাধান বের করল যুক্তরাজ্য • মাশরাফিকে গ্রেপ্তারের দাবি • সশস্ত্র বাহিনী দিবসের সকালে শিখা অনির্বাণে যাবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী • ফিরছেন সালিবা, কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে সুবিমেন্দি • বরিশালে মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছে বেঁধে মারধর • সঞ্জীব চৌধুরী স্মরণে ‘হেঁটে গেছি বিরান পথে’ • মজুরি নিয়ে সিপিডির তথ্যে আপত্তি তুলে ‘ব্যাখ্যা’ চাইল বিজিএমইএ • একুশে নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী • বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে • ‘বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত’
জাতীয় সশস্ত্র বাহিনী দিবসের সকালে শিখা অনির্বাণে যাবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবসের সকালে শিখা অনির্বাণে যাবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার দেশজুড়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দিবসের শুরুতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী, ফজরের নামাজ আদায়ের মাধ্যমে দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধানরাও নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনী প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতির এবং সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দিবসটি উপলক্ষে নির্ধারিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরসূরিদের সংবর্ধনা প্রদান করবেন। আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও কুশল বিনিময় করা হবে। উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী কর্তৃক এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি পদস্থ কর্মকর্তা এবং কূটনৈতিক ব্যক্তিবর্গ আমন্ত্রিত রয়েছেন। এছাড়া অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীরদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যরাও যোগ দেবেন। বাংলাদেশ টেলিভিশন এই পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের একাত্তরে ২১ নভেম্বর তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করেছিল। এই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতি বছর এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। রাজধানী ছাড়াও সাভার, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেটসহ দেশের অন্যান্য সেনানিবাস ও ঘাঁটিতে দিনটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের নৌবাহিনীর জাহাজগুলো জনসাধারণের প্রদর্শনের জন্য দুপুর থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

খুঁজুন