সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক আন্তর্জাতিক বাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম

তেলের দাম ফের ১০০ ডলারের উপরে উঠেছে। ইরান যুদ্ধ ঘিরে অনিশ্চিত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে।  বড় ধরনের পতনের পর ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ মার্চ) এশিয়ার বাজারে সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩.৭৫ শতাংশ বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২ শতাংশ বেড়ে হয়েছে ৯১.৫৫ ডলার।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি তেহরানের সঙ্গে আলোচনাকে ‘খুবই ইতিবাচক’ বলেও উল্লেখ করেন। এর ফলে সেদিন তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যায়।

তবে তেহরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি। এই পরিস্থিতিতে বাজারে অনিশ্চয়তা এখনও কাটেনি, ফলে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

খুঁজুন