বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস
খেলাধুলা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ওয়ার্নারের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ওয়ার্নারের

বিশ্বকাপে সুপার এইটেই শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার যাত্রা। এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও। গেল গ্রীষ্মে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা ওয়ার্নারকে আর দেখা যাবে না সীমিত ওভারের ক্রিকেটে। ফলে ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচটিই অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচ হয়ে থাকবে বাঁহাতি এই ওপেনারের।

বিদায় বেলায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ধন্যবাদ পেয়েছেন ওয়ার্নার। সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ার্নারের পরিসংখ্যানসম্বলিত একটি ছবি প্রকাশ করে এই ক্রিকেটারের প্রতি সম্মান জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ১১০ টি-টোয়েন্টি খেলে ৩ হাজার ২৭৭ রান করেছেন।

২০ ওভারের ফরম্যাটে ১৪২.৪৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এক ঝাঁক শিরোপার সাক্ষী এই ব্যাটার। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে অজিদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপেরও শিরোপা জিতেছেন তিনি।

তিন ফরম্যাট মিলিয়ে প্রায় ১৯ হাজার রান রয়েছে তার নামের পাশে। সেই সঙ্গে রয়েছে ৪৯টি সেঞ্চুরিও। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ওয়ার্নারকে নিয়মিত দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।

খুঁজুন