বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
লাইফস্টাইল ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময়

ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময়

লাইফস্টাইল ডেস্ক: ঘুমের গুণগত মান অনেকটাই নির্ভর করে মানুষ কখন ঘুমাতে যায় তার ওপর। ঘুমের বিশেষজ্ঞদের মতে, উজ্জ্বল আলো এবং রাতে মোবাইল স্ক্রলিং করা গভীর ঘুমের বড় শত্রু। তাই নিরবচ্ছিন্ন বিশ্রামের জন্য ঘরের আলো কখন নেভানো উচিত, সে বিষয়ে নানা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মার্কিন স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ঘুমের এমন বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে ঘুম বিশেষজ্ঞ ড. ড্যানিয়েলা মার্কেটি জানান, সবার জন্য ঘুমাতে যাওয়ার কোনো নির্দিষ্ট বা জাদুকরী সময় নেই। মানুষের শরীরের প্রাকৃতিক জৈবিক ঘড়ি এবং সারাদিনের কাজের ওপর ভিত্তি করে ঘুমের সময় সবার জন্য আলাদা হয়ে থাকে। অনেকেই সকালে ওঠার সময় থেকে আট ঘণ্টা হিসাব করে বিছানায় যান, যা সবসময় কার্যকর হয় না।

বিশেষজ্ঞের মতে, শরীরের ক্লান্তি এবং প্রকৃত ঘুমের মধ্যে পরিষ্কার পার্থক্য রয়েছে। ক্লান্তি মানে কেবল শরীরের বিশ্রাম প্রয়োজন, আর প্রকৃত ঘুম হলো চোখের পাতা ভারী হয়ে আসা বা তন্দ্রাচ্ছন্ন ভাব। ঠিক যখন এই প্রকৃত তন্দ্রাভাব শুরু হয়, তখনই ঘরের আলো নিভিয়ে বিছানায় যাওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন তিনি।

অন্ধকার নামলেই মস্তিষ্কে ঘুমের হরমোন মেলাটোনিন নিঃসৃত হতে শুরু করে বলে জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাই ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে থেকে ঘরের উজ্জ্বল আলো কমিয়ে মৃদু আলো ব্যবহার করা উচিত। এ ছাড়া এই সময়ে ভারী ব্যায়াম এড়িয়ে চলা এবং মোবাইল বা টিভির স্ক্রিন দেখা কমিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জোর করে কখনো ঘুম আনা যায় না বলে জানান ঘুম বিশেষজ্ঞরা। সঠিক সময়ে আলো কমিয়ে একটি নির্দিষ্ট রুটিন মেনে চললে শরীর নিজে থেকেই ঘুমের জন্য প্রস্তুত হয়। এর ফলে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার সমস্যা কমে যায় এবং ঘুমের মান অনেকখানি উন্নত হয়।

খুঁজুন