মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনা থেকে ফ্লাইটের তথ্য রেকর্ডার উদ্ধার কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে; আহত ২০ পরোক্ষ ধূমপানের কারণে বিশ্বজুড়ে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু নাটোরে সাক্ষরতা হার ৭৪ শতাংশ ইউক্রেনে রাশিয়ার ফের হামলা, কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ ঝিনাইদহে বাস চাপায় হোটেল শ্রমিক নিহত মেক্সিকোর হাসপাতালে চিকিৎসকদের মধ্যে সালমোনেলা সংক্রমণের প্রাদুর্ভাব শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিটি শিশুর পুষ্টি নিশ্চিত করা প্রয়োজন বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ
আন্তর্জাতিক আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আগামীকাল

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আগামীকাল

 আগামীকাল ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে।

এ বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য হলো— ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।

দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আগামীকাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।

নিরক্ষরতার বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ১৯৬৭ সালে আনুষ্ঠানিকভাবে ৮ সেপ্টেম্বরকে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ হিসেবে ঘোষণা করে।
সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি এবং এখনো নিরক্ষরতার সঙ্গে লড়াই করে যাওয়া লাখো মানুষের সংগ্রামকে তুলে ধরতে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

খুঁজুন