মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির শূন্য পদটি আপাতত পূরণ করছেন না তিনি। আগস্টের শেষ দিকে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পদ ছাড়ার পর থেকেই পদটি খালি রয়েছে।
রোববার আয়ারল্যান্ড থেকে ফেরার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আমরা কিছুদিনের জন্য কী করতে যাচ্ছি? আমরা বিভিন্ন বিভাগের সচিবদের দিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করব।’
তবে তিনি জানান, শেষ পর্যন্ত এই পদে একজন নতুন প্রেস সেক্রেটারি নিয়োগ করবেন তিনি।
২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি। সাংবাদিকদের কড়া ও তীক্ষ্ণ জবাব দেওয়ার কারণে তিনি ব্যাপকভাবে পরিচিতি পেয়েছিলেন। গত আগস্টের শেষ দিকে তিনি পদটি ছেড়ে দেন।
গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা থেকেই লেভিট পদ ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছিলেন।
লেভিটের পদত্যাগের পর থেকেই ওয়াশিংটনে নতুন প্রেস সেক্রেটারি হিসেবে কে দায়িত্ব নেবেন, তা নিয়ে নানা জল্পনা চলছে।
এদিকে, ট্রাম্পের জনসমর্থন বা জনপ্রিয়তার সূচকগুলোতে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একই সময়ে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজয়ের ঝুঁকিতে রয়েছে।
আপাতত প্রেস সেক্রেটারি নিয়োগ দিচ্ছেন না ট্রাম্প
আপাতত প্রেস সেক্রেটারি নিয়োগ দিচ্ছেন না ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির শূন্য পদটি আপাতত পূরণ করছেন না তিনি। আগস্টের শেষ দিকে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পদ ছাড়ার পর থেকেই পদটি খালি রয়েছে। রোববার আয়ারল্যান্ড থেকে ফেরার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আমরা কিছুদিনের জন্য কী করতে যাচ্ছি? আমরা বিভিন্ন বিভাগের সচিবদের দিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করব।’ তবে
তিনি জানান, শেষ পর্যন্ত এই পদে একজন নতুন প্রেস সেক্রেটারি নিয়োগ করবেন তিনি। ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি। সাংবাদিকদের কড়া ও তীক্ষ্ণ জবাব দেওয়ার কারণে তিনি ব্যাপকভাবে পরিচিতি পেয়েছিলেন। গত আগস্টের শেষ দিকে তিনি পদটি ছেড়ে দেন। গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিবারের সঙ্গে আরও বেশি
সময় কাটানোর ইচ্ছা থেকেই লেভিট পদ ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছিলেন। লেভিটের পদত্যাগের পর থেকেই ওয়াশিংটনে নতুন প্রেস সেক্রেটারি হিসেবে কে দায়িত্ব নেবেন, তা নিয়ে নানা জল্পনা চলছে। এদিকে, ট্রাম্পের জনসমর্থন বা জনপ্রিয়তার সূচকগুলোতে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একই সময়ে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজয়ের ঝুঁকিতে রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত