আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট মঙ্গলবার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পদক্ষেপকে সমর্থন করে বিদেশিদের জমি কেনার ওপর থাকা বিধিনিষেধ তুলে দিয়েছে। বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শ্রমিক সংগঠন ও পরিবেশবাদীরা এর বিরোধিতা করছে।
২০২৩ সালে ক্ষমতায় আসার পরপরই মিলেই বিদেশিদের জমি মালিকানার ওপর থাকা বিধিনিষেধ তুলে দেন। এর আগে দেশের মোট জমির সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বিদেশিদের মালিকানার অনুমতি ছিল।
বিরোধী রাজনৈতিক দল ও পরিবেশবাদী সংগঠনগুলো শুরু থেকেই এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে আসছে। গ্রীষ্মকালজুড়ে তারা বিক্ষোভও করেছে। এসব বিক্ষোভে ‘দেশ বিক্রির জন্য নয়’ লেখা ব্যানার বহন করা হয়।
সাংবিধানিক আইনজীবী আন্দ্রেস গিল দোমিঙ্গেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, মঙ্গলবারের আদালতের সিদ্ধান্তের অর্থ হলো— যেকোনো বিদেশি ব্যক্তি, বিদেশি কোম্পানি বা বিদেশি রাষ্ট্র নিজেদের পছন্দমতো যেকোনো গ্রামীণ জমি কিনতে পারবে। এমনকি সীমান্তবর্তী এলাকাতেও জমি কেনার ক্ষেত্রে কোনো সীমা থাকবে না।
২০২৫ সালে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার মোট ভূখণ্ডের প্রায় ৫ শতাংশ বর্তমানে বিদেশিদের মালিকানাধীন। আয়তনের দিক থেকে এই পরিমাণ জমি প্রায় ইংল্যান্ডের সমান।
তবে গবেষকেরা উল্লেখ করেছেন, দেশের কিছু অঞ্চলে বিদেশি মালিকানাধীন জমির পরিমাণ ইতোমধ্যে ১৫ শতাংশের সীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে যেসব এলাকায় পানি ও খনিজ সম্পদের প্রাচুর্য অথবা বন্দরসহ কৌশলগত পরিবহন সুবিধা রয়েছে, সেসব অঞ্চলে বিদেশি মালিকানার হার বেশি।
আর্জেন্টিনায় বিদেশিদের জমি কেনার সীমা তুলে দিল সুপ্রিম কোর্ট
আর্জেন্টিনায় বিদেশিদের জমি কেনার সীমা তুলে দিল সুপ্রিম কোর্ট
আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট মঙ্গলবার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পদক্ষেপকে সমর্থন করে বিদেশিদের জমি কেনার ওপর থাকা বিধিনিষেধ তুলে দিয়েছে। বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শ্রমিক সংগঠন ও পরিবেশবাদীরা এর বিরোধিতা করছে। ২০২৩ সালে ক্ষমতায় আসার পরপরই মিলেই বিদেশিদের জমি মালিকানার ওপর থাকা বিধিনিষেধ তুলে দেন। এর আগে দেশের মোট জমির সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বিদেশিদের মালিকানার অনুমতি ছিল। বিরোধী রাজনৈতিক দল ও পরিবেশবাদী
সংগঠনগুলো শুরু থেকেই এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে আসছে। গ্রীষ্মকালজুড়ে তারা বিক্ষোভও করেছে। এসব বিক্ষোভে ‘দেশ বিক্রির জন্য নয়’ লেখা ব্যানার বহন করা হয়। সাংবিধানিক আইনজীবী আন্দ্রেস গিল দোমিঙ্গেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, মঙ্গলবারের আদালতের সিদ্ধান্তের অর্থ হলো— যেকোনো বিদেশি ব্যক্তি, বিদেশি কোম্পানি বা বিদেশি রাষ্ট্র নিজেদের পছন্দমতো যেকোনো গ্রামীণ জমি কিনতে পারবে। এমনকি সীমান্তবর্তী এলাকাতেও জমি কেনার ক্ষেত্রে কোনো সীমা থাকবে না। ২০২৫ সালে বুয়েনস আইরেস
বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার মোট ভূখণ্ডের প্রায় ৫ শতাংশ বর্তমানে বিদেশিদের মালিকানাধীন। আয়তনের দিক থেকে এই পরিমাণ জমি প্রায় ইংল্যান্ডের সমান। তবে গবেষকেরা উল্লেখ করেছেন, দেশের কিছু অঞ্চলে বিদেশি মালিকানাধীন জমির পরিমাণ ইতোমধ্যে ১৫ শতাংশের সীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে যেসব এলাকায় পানি ও খনিজ সম্পদের প্রাচুর্য অথবা বন্দরসহ কৌশলগত পরিবহন সুবিধা রয়েছে, সেসব অঞ্চলে বিদেশি মালিকানার হার বেশি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত