সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক আসিয়ানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

আসিয়ানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, চীন-রাশিয়াকে চাপে রাখতে দক্ষিণ-পূর্ব এশিয়াকে সামরিকীকরণ করতে চাইছে পশ্চিমারা। রবিবার কম্বোডিয়ায় আসিয়ান সম্মেলনের শেষ দিনে এ মন্তব্য করেন তিনি।

কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ানের শীর্ষ সম্মেলনের সংবাদ সম্মেলনে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের সমালোচনা করেন ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ওই অঞ্চলের মহাকাশ আয়ত্বে নেওয়ার চেষ্টা করছে। ল্যাভরভের এমন মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি পশ্চিমাদের।
এবারের আসিয়ান সম্মেলনে মিয়ানমারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় হয়। তবে মিয়ানমারে সামরিক শাসনে যে অস্থিরতা দেখা দিয়েছে তা গুরুত্ব পায় আলোচনায়। দেশটিতে দমন-পীড়ন বন্ধ করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রকসহ ইউরোপীয় ইউনিয়ন।

খুঁজুন