প্রযুক্তি ডেস্ক: মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে প্রাথমিক আলাপ হয়েছে বলে জানিয়েছেন সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা। সম্প্রতি গ্রামীণফোনের আয়োজনে তরুণদের একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এই তথ্য জানান। দেশের তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে 'ফিউচারমেকার্স' শীর্ষক এআইভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রায় ৭০টি বিশ্ববিদ্যালয়ের সাত হাজার শিক্ষার্থীর জমা দেওয়া প্রকল্প থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওই উপদেষ্টা।
অনুষ্ঠানে বক্তৃতাকালে উপদেষ্টা জানান, সরকারের বর্তমান লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরি করা নয়, বরং শক্তিশালী এআই অবকাঠামো গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, জিপিইউ সক্ষমতা, মেমোরি এবং উচ্চমানের ইনফারেন্স সক্ষমতা বৃদ্ধি করাই সরকারের মূল পরিকল্পনা। এই অবকাঠামো উন্মুক্ত করে দেওয়া হলে তরুণরা সহজে বিভিন্ন উদ্ভাবনী সেবা ও অ্যাপ তৈরি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সরকারের এই কাজের মাধ্যমে উদ্যোক্তাদের বিশাল অঙ্কের অর্থ খরচ থেকে রক্ষা করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা পোশাক খাতের সাফল্যের কথা স্মরণ করেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জানান, পোশাক খাতের মতো আগামী পাঁচ বছরে দেশের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পকেও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। বিগত বাজেটের পর থেকে ইলেকট্রনিক্স উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে অ্যাপল বাদে প্রায় সব উন্নত অ্যান্ড্রয়েড ফোনই দেশে উৎপাদিত হচ্ছে বলে তিনি অনুষ্ঠানে যোগ করেন।
অ্যাপলের বাংলাদেশে আসার বিষয়ে তিনি জানান, বিশ্বের অন্যান্য বড় প্রতিষ্ঠানের মতো অ্যাপলও যেকোনো দেশে যাওয়ার আগে দুই থেকে তিন বছর ধরে বাজার বিশ্লেষণ করে থাকে। দেশের বাজারে অ্যাপলের যাত্রা সহজ করতে এবং ভবিষ্যৎ উৎপাদনের কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে প্রাথমিক আলোচনা চলছে। দেশের সার্বিক উন্নয়নে প্রযুক্তির এই অগ্রযাত্রা বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অ্যাপলকে বাংলাদেশে আনার ‘প্রাথমিক কথা’ হয়েছে: রেহান আসিফ
অ্যাপলকে বাংলাদেশে আনার ‘প্রাথমিক কথা’ হয়েছে: রেহান আসিফ
প্রযুক্তি ডেস্ক: মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে প্রাথমিক আলাপ হয়েছে বলে জানিয়েছেন সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা। সম্প্রতি গ্রামীণফোনের আয়োজনে তরুণদের একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এই তথ্য জানান। দেশের তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে 'ফিউচারমেকার্স' শীর্ষক এআইভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রায় ৭০টি বিশ্ববিদ্যালয়ের সাত হাজার শিক্ষার্থীর জমা দেওয়া প্রকল্প থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওই উপদেষ্টা।অনুষ্ঠানে বক্তৃতাকালে উপদেষ্টা জানান, সরকারের বর্তমান লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরি করা নয়, বরং শক্তিশালী এআই অবকাঠামো
গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, জিপিইউ সক্ষমতা, মেমোরি এবং উচ্চমানের ইনফারেন্স সক্ষমতা বৃদ্ধি করাই সরকারের মূল পরিকল্পনা। এই অবকাঠামো উন্মুক্ত করে দেওয়া হলে তরুণরা সহজে বিভিন্ন উদ্ভাবনী সেবা ও অ্যাপ তৈরি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সরকারের এই কাজের মাধ্যমে উদ্যোক্তাদের বিশাল অঙ্কের অর্থ খরচ থেকে রক্ষা করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা পোশাক খাতের সাফল্যের কথা স্মরণ করেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জানান, পোশাক খাতের মতো আগামী পাঁচ বছরে দেশের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পকেও অনন্য উচ্চতায় নিয়ে
যাওয়া সম্ভব হবে। বিগত বাজেটের পর থেকে ইলেকট্রনিক্স উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে অ্যাপল বাদে প্রায় সব উন্নত অ্যান্ড্রয়েড ফোনই দেশে উৎপাদিত হচ্ছে বলে তিনি অনুষ্ঠানে যোগ করেন।অ্যাপলের বাংলাদেশে আসার বিষয়ে তিনি জানান, বিশ্বের অন্যান্য বড় প্রতিষ্ঠানের মতো অ্যাপলও যেকোনো দেশে যাওয়ার আগে দুই থেকে তিন বছর ধরে বাজার বিশ্লেষণ করে থাকে। দেশের বাজারে অ্যাপলের যাত্রা সহজ করতে এবং ভবিষ্যৎ উৎপাদনের কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে প্রাথমিক আলোচনা চলছে। দেশের সার্বিক উন্নয়নে প্রযুক্তির এই অগ্রযাত্রা বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত