বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
বিনোদন বাবা হলেন সিয়াম

বাবা হলেন সিয়াম

ঈদের আগেই যেন ঈদের চাঁদ হাতে পেলেন এ প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

সিয়ামের পারিবারিক একটি সূত্র গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে।

যদিও সিয়ামের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে কল করা হলে তিনি সাড়া দেননি। তবে ওই সূত্র জানিয়েছে, সিয়াম ছেলের বাবা হয়েছেন। তার স্ত্রী ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে সিয়াম আহমেদ জানান, তিনি বাবা হতে যাচ্ছেন। স্ত্রীর পেটে চুম্বনরত একটি ছবি শেয়ার করে সুখবরটি প্রকাশ করেন তিনি। তখন সিয়াম লিখেছিলেন, দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্‌।

উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন।

উল্লেখ্য, সিয়াম আহমেদ তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর নাটকে এসে নজর কাড়েন। ২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।

আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল আলোচিত সিনেমা ‘শান’। এটি বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে।

খুঁজুন