রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বাবার সম্পত্তি বিক্রি করে অবশেষে নায়িকা নিপা

বাবার সম্পত্তি বিক্রি করে অবশেষে নায়িকা নিপা

সিনেমার নায়িকা হওয়ার জন্য তিনি নিজেই যেন সিনেমার কাহিনি সৃষ্টি করে ফেলেছেন। নায়িকা হওয়ার স্বপ্ন পূরণের জন্য কী না করেছেন! ১৫ বছর ধরে বাড়ি ছাড়া, বাবার সম্পত্তি বিক্রি করেছেন, নিজের ব্যবসার টাকা বিনিয়োগ করেছেন, সিনে জগতের মন্দ লোকের পাল্লায় পড়ে ঠকেছেন; এমন আরও কত কী!

গল্পটা সুলতানা রোজ নিপার। আজ মঙ্গলবার (৩ মে) ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ‘বড্ড ভালোবাসি’। নিজে অর্থ খরচ করে সিনেমাটি বানিয়েছেন তিনি। সেই সঙ্গে নায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। তবে এই দিনটির জন্য দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছেন এই তরুণী।

নিপা জানান, তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। খুব ছোটবেলায় নায়িকা হওয়ার স্বপ্ন জাগে মনে। কিন্তু পরিবার বাঁধ সাধে। কিন্তু নিপার মনেও জেদ, যেভাবেই হোক নায়িকা হবেন। সেই জেদ নিয়েই ঘর ছেড়ে ঢাকায় পাড়ি জমান।

এরপর এ গলি থেকে ও গলি, রূপালি দুনিয়ার নানা রূপ দেখা হয় নিপার। নায়িকা হওয়ার জন্য অনেক কিছুই করেন। কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ হয় না। তাই শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নিজেই ৮৬ লাখ টাকা ব্যয় করে সিনেমা বানিয়েছেন।

‘বড্ড ভালোবাসি’ পরিচালনা করেছেন জুয়েল ফারসি। এতে রোজ নিপার সঙ্গে অভিনয় করেছেন হাসিব খান শান্ত। বাংলাদেশের পাশাপাশি এতে কলকাতার বেশ কয়েকজন অভিনয়শিল্পী কাজ করেছেন।

সিনেমায় লগ্নি করার জন্য এত টাকা কোথায় পেয়েছেন, এ বিষয়ে নিপা জানান, তিনি তার পৈতৃক সম্পত্তির কিছু অংশ বিক্রি করেছেন। এছাড়া তার বিউটি পার্লার ও গার্মেন্টসের ব্যবসা রয়েছে। নিজের সব সঞ্চয় তিনি বাজি রেখেছেন সিনেমার জন্য।

কিছুদিন আগে ‘বড্ড ভালোবাসি’ সিনেমার ট্রেলার প্রকাশ হয়। এটি ব্যাপক সমালোচিত হয়। আধুনিক এই সময়ে এমন সিনেমা দর্শক দেখবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। মাত্র তিনটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এগুলো হলো- ঢাকার যমুনা ব্লকবাস্টার, নওগাঁর সেভেনস্টার ও মুন্সিগঞ্জের স্বপ্নপূরী।

খুঁজুন