রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বাহুবলী’র রেকর্ড ভাঙল আরআরআর

বাহুবলী’র রেকর্ড ভাঙল আরআরআর

নিজেকেই ছাপিয়ে গেলেন তিনি। নিজের ছবি ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভেঙে ফেললেন নিজের দ্বিতীয় ছবিতেই! ‘আরআরআর’। এস এস রাজামৌলীর ছবি প্রথম দিনেই ২২৩ কোটি ব্যবসা করে ফেলল বিশ্বে। আর তারপরেই সেরার তকমা পেল বড় বাজেটের এই ছবি।

২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজামৌলীর ছবি। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবি। ‘আরআরআর’-এ বাড়তি পাওনা আলিয়া ভাট। ছবি মুক্তির পরেই উন্মাদনা ছড়িয়েছে দিকে দিকে। শনিবার (২৬ মার্চ) চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ছবিটির লাভের হিসেব তুলে ধরেন টুইটারে।

এতদিন যে কথা ‘বাহুবলী ২’-এর জন্য সত্য ছিল। এখন তার জায়গা নিল একই পরিচালকের পরের ছবি। প্রথম দিনে বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে সেরা হলো ‘রাইজ রোর রিভোল্ট’।


সূত্র : আনন্দবাজার

খুঁজুন