সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক বায়ু দূষণে বছরে ৬৭ লাখ মানুষের অকাল মৃত্যু

বায়ু দূষণে বছরে ৬৭ লাখ মানুষের অকাল মৃত্যু

বাতাসে ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতির প্রভাবে সৃষ্ট দূষণ ও তার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর বিশ্বজুড়ে মৃত্যু হয় অন্তত ৬৭ লাখ মানুষের। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দলের অনুসন্ধানে জানা গেছে এই তথ্য। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিতও হয়েছে তাদের গবেষণা প্রবন্ধটি।

বায়ুতে আনুবিক্ষণীক বস্তুকণার উপস্থিতিতে যে দূষণ ঘটে, তাকে বলা হয় ফাইন পল্যুশন পার্টিক্যালস টু পয়েন্ট ফাইভ, বা পিএম ২.৫। এর আগে জাতিসংঘের অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে জানিয়েছিল, পিএম ২.৫ দূষণজনিত কারণে প্রতি বছর বিশ্বে মৃত্যু হয় ৪২ লাখেরও বেশি মানুষের। কিন্তু ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি।

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক স্কট উইশেনথাল এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সম্পর্কে বলেন, আমরা সরকারি পরিসংখ্যানের পাশাপাশি প্রকৃত মৃতের সংখ্যাও অনুসন্ধানের চেষ্টা করেছি; আর বায়ুদূষণের ব্যাপারটি কিন্তু থেমে নেই। প্রতিদিনই বাতাসে উল্লেখযোগ্য পরিমাণে দুষণসৃষ্টিকারী ক্ষুদ্রাতিক্ষুদ্র উপাদান যুক্ত হচ্ছে। ফলে প্রতিদিনই বাড়ছে এই দূষণজনিত কারণে বিভিন্ন রোগে ভুগে মৃত্যুর সংখ্যাও।

আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি অনুযায়ী, ১ লাখ মাইক্রোগ্রাম সমান ১ গ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকায় বলা হয়েছে পিএম ২.৫ ভুক্ত বস্তুকণাগুলোর ওজন ৫ থেকে ১০ মাইক্রোগ্রামের মধ্যে।

বাতাসে মিশে থাকা পিএম ২.৫ বস্তুকণাগুলো ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কেও গভীর বৈজ্ঞানিক অনুসন্ধান চালানো প্রয়োজন। কারণ আমাদের হাতে থাকা তথ্য বলছে, বিভিন্ন পিএম ২.৫ বস্তুকণার মধ্যে কয়েক ধরনের কণা মানবস্বাস্থ্যের জন্য তুলনামূলকভাবে অনেক বেশি ক্ষতিকর।

খুঁজুন