সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক বছরের শেষ দিন ভূমিকম্পে কাঁপল জাপান

বছরের শেষ দিন ভূমিকম্পে কাঁপল জাপান

২০২৫ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় বুধবার ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মতে, বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯ কিলোমিটার গভীরে। এদিকে জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, দেশটির আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫.৭ হিসেবে রেকর্ড করেছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

খুঁজুন