রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বিপাকে মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে

বিপাকে মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে

ফের বিপাকে মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। তিনি ও সাবেক স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে কোঙ্কন পুলিশ চার্জশিট দাখিল করেছে। ২০২০ সালে ছুটি কাটাতে গিয়ে গোয়ার চাপোলি ড্যামে নগ্ন ফটোশুট নাচগান করেছিলেন পুনম এবং স্যাম। পরের বছর তাদের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু গোয়ার ঘটনায় হওয়া মামলায় দুই বছর পর চার্জশিট দিলো পুলিশ। এতে কারাবাসের শঙ্কায় সাবেক স্বামীসহ পুনম।

মামলা সূত্রে জানা গেছে, খোলা জায়গায় নগ্ন হয়ে নাচগান করেছিলেন অভিনেত্রী পুনম ও স্যাম। এ ধরনের কার্যকলাপ ভারতীয় আইনে ‘অশ্লীল’হিসেবে দণ্ডনীয়। এ কথা বলছে, কোঙ্কন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ঘটনার পরপরই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। নেট দুনিয়ায় ফটোশুটের ভিডিও ফাঁস হতেই শোরগোল পড়ে যায়। এরপর পুলিশ হস্তক্ষেপ করে। জনসমক্ষে অশ্লীলতার দায়ে পুনম এবং স্যামের বিরুদ্ধে মামলা হয়।

তিন বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০০০ সালে বিয়ে করেছিলেন স্যাম আর পুনম। কিন্তু ২০২১ সালে তারা আলাদা হয়ে যান।


সূত্র: আনন্দবাজার

খুঁজুন