রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা বিপিএল’র মালিকানায় শাকিব খান

বিপিএল’র মালিকানায় শাকিব খান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সেই যাত্রাটা সুখের ছিল না। কিন্তু নায়ক কথা দিয়েছিলেন, আগামীতে তিনি তার টিম নিয়ে আরও বড় কিছু ভাবছেন। শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করেত চান। ক্রিকেটপ্রেমীদের উপহার দিতে চান দারুণ কিছু মুহূর্ত। অবশেষে কথা রাখতে যাচ্ছেন এই সুপারস্টার।

আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল’র ১২তম আসর শুরু হচ্ছে। এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি। টিম ঢাকা’র অংশ নেওয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় শাকিব খান থাকবেন কিনা তা নিয়ে সন্ধিহান ছিল!

তবে সব ধোঁয়াশা কাটিয়ে জানা গেল, এবারও ‘হট ফেভারিট’ লিস্টে আছে ঢাকা ক্যাপিটালস’র মালিকানায় থাকছেন শাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।

এ ব্যাপারে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র আজ বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র থেকেও জানা যায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

এদিকে, গেল আসরে অংশ নিয়েছিল সাতটি দল। এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি, অংশগ্রহণকারী দলগুলো হলো- ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা এবং বরিশাল।

আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে- ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), সিলেট (ক্রিকেট উইথ সামি)। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।

খুঁজুন