রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বিরল রেকর্ডের দ্বারপ্রান্তে মিথিলা

বিরল রেকর্ডের দ্বারপ্রান্তে মিথিলা

এমন একটি বিরল রেকর্ডের দ্বারপ্রান্তে মিথিলা, যা অনেক অভিনেত্রীর ভাগ্যে জুটেনি। আগামী প্রথমবারের মতো নায়িকা হয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন তিনি। একই সঙ্গে ওই দিন দুই বাংলায় আলাদা দুটি সিনেমা মুক্তি পাচ্ছে তার। বাংলাদেশের সিনেমা হলে আসছে তার অভিনীত ‘অমানুষ’, আর কলকাতার সিনেমা হলে ‘আয় খুকু আয়’। এ বিষয়ে খুবই রোমাঞ্চিত তিনি। অপেক্ষায় আছেন দুই বাংলার দর্শক কীভাবে তাকে গ্রহণ করেন সেটা দেখার।

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় এই অভিনেত্রী। যেখানে তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

এ ছাড়া কলকাতায় মিথিলা অভিনীত ওপার বাংলার সিনেমা ‘আয় খুকু আয়’ সিনেমায় সহশিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমায় টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে।

এই সিনেমার প্রকাশিত টাইটেল গানের দৃশ্যেই প্রসেনজিতের স্ত্রী রূপে দেখা দিয়েছেন মিথিলা। তার কোলে রয়েছে ছোট্ট কন্যাসন্তান। কখনো সেই কন্যাকে ঘুম পাড়াচ্ছেন, কখনো তার সঙ্গে আহ্লাদি খুনসুটি করছেন। ‘আয় খুকু আয়’ নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, মিথিলা, দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ প্রমুখ।

খুঁজুন