রাজনীতি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কোনো ধরনের অনুতাপ বা ক্ষমা প্রার্থনা ছাড়াই একতরফা ক্ষমা করে দেওয়ায় বিরোধীদলীয় নেতার সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে দলটির নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়া জনগণের কাছে এই ক্ষমা ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য বা যৌক্তিক মনে হয় না। সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার আগের কিছু বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা তুলে ধরেন।
সংসদে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজনৈতিক জুলুম-নির্যাতনের পরেও তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া ওই বছরের নভেম্বর মাসে লন্ডনে এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ফ্যাসিজম শব্দ ব্যবহার না করার পক্ষে মত দেন এবং আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের ওপর চালানো নিপীড়নের ইতিহাস বিবেচনায় নিয়ে এই ধরনের সিদ্ধান্ত দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের নাশকতার সঙ্গে দলটির পুরোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট যোগসূত্র রয়েছে। তিনি ২০০৪ সালের জুনে ঢাকায় একটি বাসে গানপাউডার নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে মারার নৃশংস ঘটনার কথা উল্লেখ করেন, যাতে ১১ জনের প্রাণহানি ঘটেছিল। তাঁর দাবি, ওই ঘটনার বিবরণ এবং স্বীকারোক্তি সংবলিত বিভিন্ন তথ্যপ্রমাণ ও জবানবন্দি অতীতে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। অগ্নিসন্ত্রাসের অতীত ইতিহাস যাদের রয়েছে, তাদের কর্মকাণ্ড সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সীমান্তের ওপার থেকে উসকানি ও গোপন বৈঠক সম্পর্কে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পলাতক থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে দলের শীর্ষ নেত্রী নানা নির্দেশনা দিচ্ছেন এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের হুমকি প্রদান করা হচ্ছে। তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই রাজনৈতিক শক্তি আর কখনো ফিরে এসে রাজনীতি করার সুযোগ পাবে না বলে দৃঢ় মন্তব্য করেন তিনি। নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার ঐতিহাসিক ঘটনার সঙ্গে দলটির বর্তমান অবস্থার তুলনা করে তিনি নিজের বক্তব্য শেষ করেন।
বিরোধীদলীয় নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কোনো ধরনের অনুতাপ বা ক্ষমা প্রার্থনা ছাড়াই একতরফা ক্ষমা করে দেওয়ায় বিরোধীদলীয় নেতার সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে দলটির নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়া জনগণের কাছে এই ক্ষমা ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য বা যৌক্তিক মনে হয় না। সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার আগের কিছু বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা তুলে ধরেন।সংসদে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজনৈতিক জুলুম-নির্যাতনের পরেও
তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া ওই বছরের নভেম্বর মাসে লন্ডনে এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ফ্যাসিজম শব্দ ব্যবহার না করার পক্ষে মত দেন এবং আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের ওপর চালানো নিপীড়নের ইতিহাস বিবেচনায় নিয়ে এই ধরনের সিদ্ধান্ত দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে।সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের নাশকতার সঙ্গে দলটির পুরোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট যোগসূত্র রয়েছে। তিনি ২০০৪ সালের জুনে ঢাকায় একটি বাসে গানপাউডার নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে মারার নৃশংস ঘটনার কথা উল্লেখ করেন, যাতে ১১ জনের প্রাণহানি ঘটেছিল। তাঁর দাবি, ওই ঘটনার বিবরণ এবং স্বীকারোক্তি সংবলিত বিভিন্ন তথ্যপ্রমাণ ও জবানবন্দি
অতীতে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। অগ্নিসন্ত্রাসের অতীত ইতিহাস যাদের রয়েছে, তাদের কর্মকাণ্ড সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।সীমান্তের ওপার থেকে উসকানি ও গোপন বৈঠক সম্পর্কে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পলাতক থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে দলের শীর্ষ নেত্রী নানা নির্দেশনা দিচ্ছেন এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের হুমকি প্রদান করা হচ্ছে। তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই রাজনৈতিক শক্তি আর কখনো ফিরে এসে রাজনীতি করার সুযোগ পাবে না বলে দৃঢ় মন্তব্য করেন তিনি। নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার ঐতিহাসিক ঘটনার সঙ্গে দলটির বর্তমান অবস্থার তুলনা করে তিনি নিজের বক্তব্য শেষ করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত