রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ১ অক্টোবর সকাল ১০টার দিকে তিনি মিরপুরে এসে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

এদিন মিরপুরে আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীকে দেখা যায়, তাদের মধ্যে ছিলেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু।

৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে ১ অক্টোবর আজ দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ছিল। সময়সীমা শেষ হওয়ার আগেই সরে দাঁড়ান তামিম ইকবাল।

জানা যায়, বুধবার সকালে প্রয়োজনীয় কাগজপত্র হাতে বিসিবিতে হাজির হন তামিম। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র টিকে গেলেও নিজেই স্বেচ্ছায় তা প্রত্যাহার করে নেন। মূলত কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেওয়ার কারণে অসন্তোষ ছিল তার।

খেলোয়াড়ি জীবনের পর তিনি বোর্ডে যুক্ত হয়ে বিশেষ করে ক্রিকেট অপারেশনে কাজ করতে আগ্রহী ছিলেন। সাধারণ পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত আর এগোননি।

বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার তামিম ইকবাল অধিনায়ক হিসেবেও দেশের ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এবার বোর্ডে যোগ দিয়ে অবদান রাখার স্বপ্ন থাকলেও তা আর হলো না।

তামিমের না থাকায় বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়াইয়ের সমীকরণ বদলে যাবে বলে মনে করছেন অনেকেই। এতে অন্য প্রার্থীদের জন্য সুযোগ বেড়ে যেতে পারে।

খুঁজুন