রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক

 আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। আসন্ন নির্বাচনের জন্য তিন ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন কাউন্সিলর। তবে সবমিলিয়ে মোট মনোনয়ন জমা পড়েছে ৫১টি। কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন কম জমা পড়ায় কয়েকজন জিতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

রিটার্নিং অফিসার জানান, ক্যাটাগরি ওয়ান থেকে জমা পড়েছে ১৮টি মনোনয়ন। ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা দেন ১৮ জন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে কোনো ঝামেলা না হলে এই ক্যাটাগরির কয়েকজন ইতোমধ্যে জিতে গেছেন। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন।

খুলনা থেকে মনোনয়ন জমাই পড়েছে দুটি। এই দুজন হলেন আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান। নির্বাচনের আগ পর্যন্ত কোনো ঝামেলা তৈরি না হলে এই দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন। সিলেট বিভাগ থেকে জমা পড়েছে ১টি, ফলে রাহাত শামসই হতে যাচ্ছেন সিলেটের নতুন পরিচালক।

মনোনয়ন বৈধ হলে বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাখাওয়াত হোসেন। এ ছাড়া রাজশাহী বিভাগ থেকে ৪টি, রংপুর বিভাগ থেকে ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৪টি এবং ঢাকা বিভাগ থেকে ৩টি করে মনোনয়ন জমা পড়েছে।

ক্যাটাগরি ২ থেকে (ঢাকার ক্লাব) ৩০টি মনোনয়ন জমা পড়েছে। ক্যাটাগরি ৩ থেকে জমা পড়েছে ৩টি মনোনয়ন। এর আগে গতকাল ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন করে মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩ জন।

খুঁজুন