সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক বিশ্বে করোনা রোগীর সংখ্যা আরও বাড়বে

বিশ্বে করোনা রোগীর সংখ্যা আরও বাড়বে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম বুধবার বলেছেন, সম্প্রতি কয়েকটি দেশে কোভিডে নতুন করে আক্রান্তের সংখ্যা খানিকটা কমলেও, বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ার আশঙ্কা দেখা যাচ্ছে।

এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কোভিড টেস্ট গ্রহণকারীর সংখ্যা যখন কমেছে, তখন বিশ্বব্যাপী ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে, এখন পর্যন্ত পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তা ভবিষ্যতে আরও খারাপ হবে। এ পরিস্থিতিতে কোভিড টিকা যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে এবং সতর্কতার সাথে কাজ করতে হবে।

প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র একজন কর্মকর্তা বলেন, গেল সপ্তাহে বিভিন্ন দেশে কোভিডে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ১ কোটি ১০ লাখেরও বেশি, যা আগের সপ্তাহের তুলনায় ৮ শতাংশ বেশি।

কর্মকর্তা আরও বলেন, ওমিক্রন ভাইরাস আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। নতুন করে আক্রান্তদের অধিকাংশই ওমিক্রনের শিকার। সূত্র: সিআরআই।

খুঁজুন