বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর • প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ
বিনোদন বিয়ে করলেন জনপ্রিয় পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স

বিয়ে করলেন জনপ্রিয় পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স

সায়মা সাদিয়া : বাবা জেমস স্পিয়ার্সের বিধি-নিষেধ কাটিয়ে অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। ইরানি মুসলিম যুবক স্যাম আসগারির সঙ্গে গত বছরেই সেরেছিলেন বাগদান। বাবার রক্ষণশীলতা থেকে মুক্ত হওয়ার ৭ মাস পর সেই স্যামকেই বিয়ে করলেন ক্যাথলিক ব্রিটনি।

প্রায় ১৩ বছর ধরে ব্যক্তিগত জীবন ও সম্পদের নিয়ন্ত্রণ পেতে বাবা জেমস স্পিয়ার্সের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছেন এ গায়িকা। আইনগতভাবে ব্রিটনির বিয়ে ও সন্তান গ্রহণে বাধ্যবাধকতা আছে। তার মানসিক স্বাস্থ্যের হুমকি বিবেচনায় বাবা জেমস এসব বিধিনিষেধ আরোপ করে রেখেছিলেন।

বৃহস্পতিবার (৯ জুন) লস অ্যাঞ্জেলেসে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি।

গত বছর ৪০ বছর বয়সী এই পপ তারকা আদলতকে বলেছিলেন, তার উপর আরোপিত বিতর্কিত ১৩ বছরের আইনি অভিভাবকত্বের অর্থ হলো তিনি ‘বিয়ে করতে এবং সন্তানের জন্ম দিতে পারবেন না।’

যদিও স্যামের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরেই বাগদান সম্পন্ন করেন ব্রিটনি। তখনও রক্ষণশীলতা নিয়ে আদালতে বাবা-মেয়ের লড়াই চলছে। এরপর ওই বছরের নভেম্বরেই বিয়ে সারবেন বলে শোনা যায়। তবে চলতি বছরের গত মে মাসে ব্রিটনি জানান যে, তিনি গর্ভপাতের শিকার হয়েছেন।

এদিকে ব্রিটনির বিয়ের কিছুক্ষণ আগে তার প্রাক্তন স্বামী জেসন আলেকজান্ডার অনুষ্ঠানস্থলে হাজির হন। নিরাপত্তারক্ষী ও অন্যান্য লোকজনকে এড়িয়ে তিনি লাইভ স্ট্রিমও করেন। ২০০৪ সালে ব্রিটনির সঙ্গে বিয়ে হয় জেসনের। সেই বিয়ে মাত্র ৫৫ ঘণ্টা টিকেছিল।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাগদান অনুষ্ঠানের পর ব্রিটনি ও স্যাম আসগারি দুজনকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

সে সময় ইনস্টাগ্রামে ব্রিটনির পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, স্যাম ব্রিটনির কাছে জানতে চাইছেন, আংটি পছন্দ হয়েছে কি না। জবাবে ব্রিটনি বললেন, ‘হ্যাঁ’। ছবিতে আঙুলের হীরার আংটি ক্যামেরার সামনে তুলে ধরেন গায়িকা।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে অনামিকায় হীরার আংটি দেখিয়ে ব্রিটনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না।’ স্যাম তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে লিখেছেন, ‘বড় খবর আসছে।’ পরে তিনি ব্রিটনির হাতের আংটি দেখানো ছবি শেয়ার করেন।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে পরিচয় হয় স্যাম-ব্রিটনির। পরিচয় থেকে সম্পর্ক প্রণয়ে রূপ পায়। স্যামের জন্ম ইরানে হলেও ১২ বছর বয়সে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। চার বছর প্রেমের পরে বাগদান হয় তাদের। এর আগে ব্রিটনির দুবার বিয়ে হয়েছে।

২০০৪ সালে ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে বিয়ে করেন তিনি। একই বছর নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে ওই সংসারের ইতি টানেন ব্রিটনি।


সূত্র : বিবিসি

খুঁজুন