রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বিয়ের আগেই হানিমুন ভাবনা রণবীর-আলিয়ার

বিয়ের আগেই হানিমুন ভাবনা রণবীর-আলিয়ার

জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে মিডিয়াতে চলছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, হানিমুনে কোথায় যাবেন বিয়ের আগে সেই পরিকল্পনাও সেরে ফেলেছেন এই হবু দম্পতি।

রণবীর ও আলিয়া হানিমুনে যাবেন দক্ষিণ আফ্রিকায়। চলতি বছরের শুরুতে ইংরেজি নতুন বছর উদযাপন করতে দেশটিতে গিয়েছিলেন এই জুটি। সেখানে সাফারিতে ঘুরাঘুরি বেশ উপভোগ করেছেন তারা। তাই বিয়ের পরও সেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন।

এ প্রসঙ্গে তারকা জুটির ঘনিষ্ঠ এক সূত্র জানান, ‘রণবীর ও আলিয়া দক্ষিণ আফ্রিকায় হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিদেশে নতুন বছর উদযাপনের পর আবারো আফ্রিকার সাফারি ঘুরে দেখার পরিকল্পনা করেছেন তারা।'

জানা গেছে, আগামী ১৩ এপ্রিল থেকে রণবীর-আলিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। মেহেদি, সংগীত অনুষ্ঠানের আয়োজন শেষে ১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসবেন তারা। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। মা-বাবার মতো চেম্বুরের আরকে হাউজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চাইছেন রণবীর।


সুত্র : ইন্ডিয়া টুডে

খুঁজুন