বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে • জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড • নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড • শ্রমিকদের মজুরি যতটুকু বাড়ানো হচ্ছে, সেটা ‘উল্লেখযোগ্য’: মাহদী আমিন • হাসিনা পাগলামি এখন ভারতকেও হজম করতে হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী • টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে ‘যৌন হয়রানির’ পর হামলা: জামিন পেলেন সেই অভিভাবক • ত্বকের যত্নে ভিটামিন ‘সি’ সেরাম ও ‘রেটিনল’ একসঙ্গে ব্যবহার করলে যা হয় • কর্ণফুলীতে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার • গিয়াস হত্যা ও আন্তঃজেলা ডাকাতি মামলার প্রধান আসামি তৌহিদ ডাকাত গ্রেপ্তার • শিশুদের এআই চ্যাটবট খেলনায় নিষেধাজ্ঞা নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের
খেলাধুলা বলের আঘাতে হাসপাতালে মোসাদ্দেক

বলের আঘাতে হাসপাতালে মোসাদ্দেক

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন সময়ে বল পড়ে আহত হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে লাক্কাতুড়ার অবস্থিত সিলেট ক্রিকেট স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আহত মোসাদ্দেককে সিলেট নগরের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনুশীলন চলাকালে একটি বল তার উরুতে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বর্তমানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এ দলের অনুশীলন চলছে। ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত আহত হওয়ার খবরটি শুনেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুঁজুন