বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কর্ণফুলীতে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার • গিয়াস হত্যা ও আন্তঃজেলা ডাকাতি মামলার প্রধান আসামি তৌহিদ ডাকাত গ্রেপ্তার • শিশুদের এআই চ্যাটবট খেলনায় নিষেধাজ্ঞা নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের • বিদেশী মিশ্র ফল বাগান করে সাড়া ফেলেছেন এক শিক্ষার্থী, উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও • আখাউড়ায় ২৩৮ টন আমন ধান কিনবে সরকার, কেজি ৩৫ টাকা • সঞ্চয় থেকে জনকল্যাণে বিনিয়োগ, ঢাকায় বসছে সম্মেলন • নোয়াখালীতে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারীরা • রোনালদোর রেকর্ড ভাঙা কখনোই সম্ভব নয়: মার্তিনেজ • বেইকিং পাত্রে জমে থাকা পুরানো পোড়া তেল-চর্বি পরিষ্কারের সহজ উপায় • পাংশায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
দেশের খবর কর্ণফুলীতে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

কর্ণফুলীতে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কর্ণফুলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিকলবাহা এলাকার মো. মনির হোসেন প্রকাশ বাইল্লা (২৮), মো. রাসেল (২৪), চরলক্ষ্যা এলাকার মো. মোরশেদ (২২) এবং উত্তর চরলক্ষ্যা এলাকার পারভেজ।

পুলিশ জানায়, মনির হোসেন জিআর মামলা নম্বর ১৫২/২৫, রাসেল জিআর মামলা নম্বর ৪৯৮/২৩ এবং মোরশেদ জিআর মামলা নম্বর ১১৭/২৬-এর আসামি। অপরদিকে পারভেজ দায়রা মামলা নম্বর ২২১০/২৬-এর আসামি।

সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই নূরে আলম সিদ্দিক, এসআই মো. সোহেল রানা, এসআই এইচ এম হারুনুরজ্জামান রুমেল, এএসআই প্রান্ত চন্দ্র সিংহসহ পুলিশের একটি দল অংশ নেয়।

কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খুঁজুন