রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বলিউড ছাড়লেন নার্গিস ফাখরি !

বলিউড ছাড়লেন নার্গিস ফাখরি !

রণবীর কাপুরের হাত ধরে ২০১১ সালে রোমান্টিক ঘরানার সিনেমার মধ্য দিয়ে বলিউডে কাজ করা শুরু করেন নার্গিস ফাখরি। প্রথম সিনেমার মধ্য দিয়েই দর্শকদের নজরে আসে নার্গিসের অভিনয়। এভাবেই বলিউড যাত্রা শুরু। এবার বলিউড ছাড়ছেন অভিনেত্রী নার্গিস ফাখরি।

হতাশা থেকেই তার এ সিদ্ধান্ত বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি তিনি। অভিনেত্রী হওয়ার সেই লড়াই নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন অতীতে। এবার নার্গিস জানালেন তিনি অভিনয় থেকে বিরতি নিতে চান।

তার এমন সিদ্বান্তের পর উঠে এসেছিল অনেক প্রশ্ন ও বিতর্ক। এবার নিজেই জানালেন বলিউড ছাড়ার কারণ। তিনি বলেন, টানা ১১ বছর ধরে বলিউডে কাজ করছি। কিন্তু এত পরিশ্রম করে কী লাভ যদি পরিবার ও নিজেকে সময় না দিতে পারি? তাই বলিউড থেকে আপাতত নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আগামীতে এমনও হতে পারে, আমি হয়তো আর কাজ পাব না। সিনেমার এই জগতে ফিরতেও সমস্যা হতে পারে। তার পরও নিজের এ সিদ্ধান্তে আমি খুশি। কারণ এখন আর অন্তত বলিউড তারকাদের সঙ্গে ইঁদুর দৌড়ে নামতে হবে না। কিন্তু বলিউড ছাড়লেও অভিনয়ের প্রতি যে ভালোবাসা সবসময় ছিল, তা অটুট থাকবে। যে কারণে ভবিষ্যতে হয়তো অভিনয়ে ফিরেও আসতে পারি।

খুঁজুন