রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বঙ্গবন্ধু সাফারি পার্কে উপচে পড়া মানুষের ভীড়

বঙ্গবন্ধু সাফারি পার্কে উপচে পড়া মানুষের ভীড়

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

                            ঢাকার সন্নিকটে অপরুপ প্রকৃতির কোল জুড়ে গড়ে উঠা নান্দনিক গাজীপুরের বুকে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে অগনীত রিসোর্ট,শুটিং স্পট,ভাওয়াল জাতীয় উদ্যানসহ দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু সাফারি পার্ক।

ঈদের ছুটিতে অন্যান্য বিনোদনকেন্দ্রের মতোই গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক দর্শনার্থীদের পদচারণায় আজ মুখরিত হয়ে উঠেছে।

 ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নানা পেশার মানুষ ভিড় জমাচ্ছে এই সাফারি পার্কে।

সাফারি পার্কের বন্যপ্রাণী অঞ্চল পরিদর্শনের জন্য দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি।

এরই মধ্যে নানা কারণে বেশ কিছু বন্যপ্রাণী মারা যাওয়ার ঘটনায় অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন সাফারি পার্ক এলাকার ব্যবসায়ীরা। ঈদকে কেন্দ্র করে বিপুল দর্শনার্থীর পদচারণার কারণে সে হতাশা কাটিয়ে অনেকটা স্বস্তিতে রয়েছেন তাঁরা।

এ ছাড়া ঈদ উপলক্ষে সাফারি পার্ক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর দেশের সব জেলার মানুষের আবাসভূমি।এর অন্যতম কারন গাজীপুর শিল্প শহর।কর্মসংস্থানের প্রয়োজনে লাখ লাখ মানুষের পদচারনায় মুখরিত গাজীপুরের প্রতিটি জনপদ।

স্থানীয় অধিবাসিসহ যারা ঈদের ঝক্কি ঝামেলা এড়াতে গ্রামের বাড়ি যাননি তারা নিত্য দিনের কর্মকোলাহল ছেড়ে দীর্ঘ ছুটিতে পরিবারের সাথে ভীড় জমিয়েছেন রিসোর্টসহ বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রকৃতি ও জীব-বৈচিত্রের লীলাভূমিতে।

খুঁজুন