বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
বিনোদন বঙ্গবন্ধুর কলকাতা পর্ব নিয়ে নির্মাণ হচ্ছে তথ্যচিত্র

বঙ্গবন্ধুর কলকাতা পর্ব নিয়ে নির্মাণ হচ্ছে তথ্যচিত্র

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কলকাতা পর্ব নিয়ে তৈরি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্যচিত্র। ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এবং কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের প্রযোজনায় এই তথ্যচিত্র ‘কলকাতায় বঙ্গবন্ধু’র পরিচালক গৌতম ঘোষ।

বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, মুজিববর্ষেই তথ্যচিত্রটি তৈরির পরিকল্পনা হয়েছিল, কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। আশা করছি, জুন মাসের মধ্যে তা নির্মাণ সম্পন্ন হবে।”

তিরিশ মিনিটের এই তথ্যচিত্রে উঠে আসবে শেখ মুজিবের সঙ্গে কলকাতার সম্পর্ক। ১৯৩৪ সালে ১৪ বছর বয়সে বাবার হাত ধরে চিকিৎসার জন্য প্রথম বার কলকাতায় পা রাখেন মুজিব। শেষ বার এসেছিলেন ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি। তখন তিনি বঙ্গবন্ধু, স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে বার মুজিব আসেন ব্রিগেডে ভাষণ দিতে। ছাত্রজীবনে কলকাতায় থেকেছেন ১৯৪২ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত। ইসলামিয়া কলেজের কলা বিভাগে ভর্তি হয়েছিলেন। থাকতেন বেকার হোস্টেলে। পরবর্তীতে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন।

ছাত্রজীবনের পাশাপাশি রাজনৈতিক জীবনও এগিয়ে চলে। এই পর্যায়ে পার্ক সার্কাস, রিপন স্ট্রিট, আলিমুদ্দিন স্ট্রিটে যাতায়াত করেছেন মুজিব। রিপন স্ট্রিটে ছিল ‘মিল্লাত’ পত্রিকার অফিস। ৪০ থিয়েটার রোডে তখন থাকতেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মুজিব ছিলেন তার খুব ঘনিষ্ঠ। কলকাতার এ রকম যে জায়গাগুলি বঙ্গবন্ধুর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেগুলির কথা উঠে আসবে গৌতম ঘোষের তথ্যচিত্রে।

পরিচালক গৌতম ঘোষ জানিয়েছেন, ‘‘প্রামাণ্য তথ্য আছে জেলে বসে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’তে। তাঁর কলকাতায় থাকার সময়কার বিভিন্ন ঘটনা বারবার অতীতে গিয়ে তুলে ধরার চেষ্টা করা হবে এই তথ্যচিত্রে। বঙ্গবন্ধুর জীবনের এই পর্ব নিয়ে ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্য ছবিও হতে পারে।"

তথ্যচিত্র নির্মাণ প্রসঙ্গে অন্যতম প্রযোজক, ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’-এর সহ-সভাপতি সত্যম রায় চৌধুরী বলেছেন, “বাংলাদেশে যত বারই গিয়েছি, তত বারই বহু মানুষের কাছে শুনেছি বঙ্গবন্ধুর জীবনের সঙ্গে কলকাতার যে বাড়িগুলো জড়িত, সে গুলোর একটা ডকুমেন্টেশন হ‌ওয়া উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও আগ্রহ প্রকাশ করেছেন। এই তথ্যচিত্রটি স্থায়ী কাজ হিসেবে থেকে যাবে বলেই আমার বিশ্বাস।”

গত ৪ এপ্রিল কলকাতার মৌলানা আজাদ কলেজের দোতলার বারান্দায় শুরু হয়েছে ‘কলকাতায় বঙ্গবন্ধু’র শ্যুটিং। মৌলানা আজাদ কলেজের সঙ্গে বঙ্গবন্ধুর কী সম্পর্ক? আসলে বঙ্গবন্ধুর সময়ে এই কলেজের নাম‌ই ছিল ‘ইসলামিয়া কলেজ’, যেখানে তিনি পড়তেন।


সূত্র : আনন্দবাজার

খুঁজুন