বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা গাছসহ আটক এক বোয়িং-এর কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কিনবে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ বিষমুক্ত কৃষিতে সমন্বিত বালাই ব্যবস্থাপনা জরুরি বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ জ্বালানি তেলে ভর্তুকি নেই দাবি করা প্রতিবেদনটি বিভ্রান্তিকর বলে শনাক্ত শুটিংয়ের দৃশ্য ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক বোয়িং-এর কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কিনবে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা

বোয়িং-এর কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কিনবে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা

তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।

বুধবার এক বিবৃতিতে টার্কিস এয়ারলাইনস জানায়, তারা বোয়িংয়ের কাছ থেকে মোট ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের ক্রয় আদেশ নিশ্চিত করা হয়েছে। আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিউইয়র্কে অবস্থানকালে এ ঘোষণা দেওয়া হয়। এর এক দিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে তিনি অংশ নেন।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বলেন, এটি ‘বোয়িং ও আমেরিকার উৎপাদন খাতের জন্য বড় দিন’। ওই পোস্টে তিনি বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, এ চুক্তির মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের বিক্রি হবে এবং যুক্তরাষ্ট্রে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে।

এর প্রায় এক বছর আগে টার্কিস এয়ারলাইনস জানিয়েছিল, তারা বোয়িংয়ের কাছ থেকে আরও ২২৫টি উড়োজাহাজ কিনবে। হোয়াইট হাউসে এরদোগান ও ট্রাম্পের বৈঠকের পর ওই ঘোষণা দেওয়া হয়েছিল।

ইস্তাম্বুল বিমানবন্দরে টার্কিস এয়ারলাইনসের প্রধান কার্যালয় অবস্থিত। সংস্থাটির বহরে ৫১৪টি উড়োজাহাজ রয়েছে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তারা ১৩০টিরও বেশি দেশে ফ্লাইট পরিচালনা করে। ২০২৫ সালে সংস্থাটি ৯ কোটি ২৬ লাখ যাত্রী পরিবহন করেছে।

খুঁজুন