সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ব্রিটেনের রানির শেষকৃত্য

ব্রিটেনের রানির শেষকৃত্য

ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ আজ ওয়স্টেমিনস্টার হলে নেয়া হবে। সোমবার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সেখানে রাখা হবে। শ্রদ্ধা জানাবেন বিশ্বনেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রতিদিন ২৪ ঘণ্টাই চলবে শ্রদ্ধা অনুষ্ঠান।

মঙ্গলবার লন্ডনে পৌঁছানোর আগে, রানির কফিন এডিনবার্গের সেন্ট জাইলস ক্যাথেড্রালে রাখা হয়। সেখান থেকে রয়্যাল এয়ার ফোর্সের বিমানে স্কটল্যান্ড থেকে লন্ডনে আনা হয়। প্রায় ৩৩ হাজার মানুষ এডিনবার্গে রানিকে সম্মান জানাতে জড়ো হয়। এদিন বাকিংহাম প্যালেসে রানির মরদেহ পৌঁছালে তা গ্রহণ করেন রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল ক্যাসেলে ৯৬ বছর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের রাজসিংহাসনে সবচেয়ে বেশি সময় রাজত্ব করেন তিনি। তার রাজত্বকাল ছিল ৭০ বছর। রানির মৃত্যুর পর নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে তৃতীয় চার্লস।

খুঁজুন