বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস
খেলাধুলা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার জয়



বিডি বাংলা ডিজিটাল ডেস্ক :


অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হলো টাইগারদের। বৃষ্টি আইনে জিতে গেলো অস্ট্রেলিয়া।


শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অজিরা।



শুরুতে টাইগারদের রান তোলার গতি দেখে চ্যালেঞ্জিং পুঁজি গড়ার আভাস দেখা গেলেও শেষ দিকে আচমকা ব্যাটিং ধসে সেটি আর হয়ে ওঠেনি। তাওহিদ হৃদয় ও শান্তর ব্যাটে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে পারে বাংলাদেশ।


খেলের শুরুতেই বাগড়া দেয় বৃষ্টি। মাঝে দুইবার বৃষ্টিতে পুরো খেলা আর মাঠে গড়ায়নি।



প্রথমে ৬ ওভার ২ বল খেলে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া ৬৪ রান তুললে নামে বৃষ্টি। তবে বৃষ্টি শেষে টাইগাররা জোড়া আঘাত হানে অস্ট্রেলিয়ান শিবিরে।


এরপর সবশেষ, দুই উইকেটে হারিয়েই ১১ ওভার ২ বলে ১০০ রান তুলে নেয় অজিরা। এরপর ডেভিড ওয়ার্নারের অর্ধশতকের পরে ফের বৃষ্টি নামে। এরপর ঘোষণা আসে বৃষ্টি আইনে ২৮ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

খুঁজুন