রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর বর্তমান দেশবাংলা ও চ্যানেল ২৩ এর ইফতার মাহফিল

বর্তমান দেশবাংলা ও চ্যানেল ২৩ এর ইফতার মাহফিল

শাহিন- আল মামুন, সি. স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক বর্তমান দেশবাংলা, চ্যানেল ২৩ ও বিডিটুডেস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল দৈনিক বর্তমান দেশবাংলা, চ্যানেল ২৩ ও বিডিটুডেস এর প্রধান কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

দৈনিক বর্তমান দেশবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও চ্যানেল ২৩ এর ব্যবস্থাপনা পরিচালক মুন্সি মো. আল ইমরানের সভাপতিত্বে ও অফিস ইনচার্জ মো. ইবাদত হোসেন এর সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, চ্যানেল ২৩ এর চেয়ারম্যান মুন্সি হাবিবুল্লাহ পলাশ,  দৈনিক বর্তমান দেশবাংলা প্রত্রিকার সম্পাদক মো. হেলাল উদ্দিন, প্রধান সম্পাদক মাজহারুল ইসলাম মাসুম, সহযোগী সম্পাদক জহিরুল কবির আমজাদ।

এসময় উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সভাপতি, মো. সাদ্দাম হোসেন, রুপান্তর টেলিভিশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম রনি, শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংবাদিক আতিকুল ইসলাম চৌধুরী, জহিরুল আলম পিলু, মো. পারভেজ হোসেনসহ দৈনিক বর্তমান দেশবাংলা, চ্যানেল ২৩ ও বিডিটুডেসের প্রতিনিধি, পাঠক, সুধীজন ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

ইফতার পূর্ব দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন  মুফতি মো. মঈনুউদ্দিন কাসেমী।

খুঁজুন