রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা ব্যাটারদের দায়িত্বহীনতায় হেরেছে বাংলাদেশ

ব্যাটারদের দায়িত্বহীনতায় হেরেছে বাংলাদেশ

আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে স্বস্তি মেলেনি বাংলাদেশের। আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৮১ রানে হেরেছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে আফগান দল।

শনিবার (১১ অক্টোবর) আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচে আগে ব্যাট করে আফগানিস্তান ৪৪.৫ ওভারে ১৯০ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৮.৩ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়। আফগান বোলার রশিদ খান ৫ উইকেট নেন, আর আজমতউল্লাহ ওমরজাই ৩ উইকেট শিকার করেন।

ম্যাচ শেষে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটিং ব্যর্থতাকেই হারের মূল কারণ হিসেবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মিরাজ বলেন, আমি মনে করি আমরা আজ খুব ভালো বল করেছি, আর ওই রানটা সহজেই তাড়া করা যেত, কিন্তু আমরা খুবই খারাপ ব্যাটিং করেছি।

প্রথম ম্যচের মতো এই ম্যাচেও জুটি গড়তে ব্যর্থ টাইগাররা। ওপরের দিকের ব্যাটাররা পার্টনারশিপ গড়তে ব্যর্থ হওয়ায় এই হার বলে জানান মিরাজ। তিনি বলেন, আমি ছেলেদের বলেছিলাম, ওপরে আমাদের পার্টনারশিপ দরকার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা পার্টনারশিপ শুরু করি, কিন্তু সেটাকে ধরে রাখতে দায়িত্ব নিতে হবে এখানেই সমস্যা। আমাদের ব্যাটাররা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা হারলে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হবে টাইগারদের। তার আগে ব্যাটিং ব্যর্থতা ভাবাচ্ছে মিরাজকে, আমরা এখন খুব হতাশ, তবে এখনও একটা ম্যাচ বাকি আছে। তারপর আরেকটা সিরিজ আছে, আর আমাদের ভাবতে হবে কীভাবে আরও শক্তভাবে ফিরে আসা যায়। আমাদের ব্যাটিং উন্নত করতে হবে; যদি আমরা রান না করি, তাহলে ওয়ানডেতে টিকে থাকা সম্ভব নয়।

খুঁজুন