রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন চাহিদা বেড়েছে পূজার

চাহিদা বেড়েছে পূজার

সায়মা সাদিয়া :  ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। সম্প্রতি তার চাহিদা বেড়েছে দক্ষিণী সিনেমায়। পারিশ্রমিকের বেলায় নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ড তার। এই অভিনেত্রীর পরের অবস্থানেই রয়েছেন সামান্তা রুথ প্রভু। ওই তালিকায় এবার যুক্ত হলেন পূজা হেগড়ে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নয়নতারা প্রতিটি সিনেমার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন ৭ কোটি রুপি। আর সামান্থা ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন। এবার এই তালিকার তৃতীয় স্থান দখল করলেন পূজা হেগড়ে। এ অভিনেত্রী ‘জানা গানা মানা’ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

পুরি জগন্নাথ পরিচালিত ‘জানা গানা মানা’ সিনেমায় বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করছেন পূজা। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমা প্রযোজনা করছেন ভামসি পয়দিপল্লী ও চার্মি কৌর। ২০২৩ সালের ৩ আগস্ট সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

তা ছাড়া হিন্দি ভাষার ‘সার্কাস’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে হাজির হবেন তিনি। এটি পরিচালনা করছেন রোহিত শেঠি। সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায়ও অভিনয় করছেন পূজা। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমা আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে।

খুঁজুন