রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন চার চরিত্রে আসাদুজ্জামান নূর

চার চরিত্রে আসাদুজ্জামান নূর

বিটিভিতে প্রচারিত হচ্ছে শিশুতোষ গোয়েন্দা ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’। এই ধারাবাহিকের ‘আগুন পাখির বাসা’ গল্পে একাই চারটি চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর। একইসঙ্গে সুইপার সুখলাল, মালি জগলুল, দারোয়ান শাহনূর ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদের চরিত্রে রূপদান করেছেন তিনি। বিটিভিতে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতি শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে। এই ধারাবাহিকের ২৩তম পর্ব থেকে ২৬তম পর্বে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে। ‘আগুন পাখির বাসা’ গল্পটির প্রচার শুরু হবে আগামী ২৬শে মার্চ থেকে। এই গল্পের রচয়িতা স্বপন নাথ। প্রযোজনায় আছেন  মো. এরশাদ হোসেন।

নাটকের গল্পে দেখা যাবে, শিশু গোয়েন্দা মিতু ও টিটু বন্ধুদের মাধ্যমে জানতে পারে ‘আগুন পাখির বাসা’ নামের মহল্লার পুরনো বাড়িটিতে নাসির আহমেদ নামে একজন নতুন ব্যক্তি এসেছেন। কিন্তু তাকে কখনো দেখা যায় না। সে বাড়িতে আরও তিনজন কাজের লোক-সুখলাল, জগলুল ও শাহনূরকে দেখা যায়। মিতু-টিটুরা খেয়াল করে এই চারজনকে কখনো একসঙ্গে দেখা যায় না। প্রত্যেকেই আলাদা আলাদা থাকে। প্রত্যেকের আচরণই কেমন যেন রহস্যময়। তবে চৌকস ক্ষুদে গোয়েন্দা দল একসময় ঠিক ঠিক ভেদ করে ফেলে এই রহস্য। বেরিয়ে আসে মুক্তিযুদ্ধের বীরত্বময় কিছু করুণ কাহিনী। আসাদুজ্জামান নূর ছাড়াও অভিনয় করেছে শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা, নীল। আরও আছেন ফারজানা ছবি ও কবির আহমেদ।

খুঁজুন