সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক চার দিনেই ধূলিসাৎ রাশিয়ার চার মাসের অর্জন

চার দিনেই ধূলিসাৎ রাশিয়ার চার মাসের অর্জন

ইউক্রেনে রাশিয়ার হামলার পর চার মাসে দখল করা এলাকা মাত্র চারদিনে মুক্ত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে রাশিয়ার অর্জন ধূলিসাৎ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষক নিকোলেই মিত্রখিন। তবে তিনি বিপদের শঙ্কা উড়িয়েও দিচ্ছেন না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর পাল্টা আক্রমণের গতি বিপদ কমানোর জন্য যথেষ্ট নয়।

যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে এ বিশ্লেষক বলছেন, ৩৬টি শহর ও গ্রাম রুশ সেনাদের হাত থেকে মুক্ত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়ার সৈন্যরা পূর্বদিকে পালিয়ে যাচ্ছেন এবং কোনো প্রতিরক্ষা ব্যবস্থাও নিচ্ছেন না।

জার্মানির ব্রিমেন বিশ্ববিদ্যালয়ের রাশিয়ান এ বিশেষজ্ঞ বলেন, মাত্র চারদিনের মধ্যে রাশিয়ার চার মাসের সাফল্য ধূলিসাৎ হয়েছে। এতে অনেক মূল্য দিতে হয়েছিল রুশ সেনাদের। কিন্তু ইউক্রেনের এ গতিতে রাশিয়ার সীমান্তঘেঁষা এবং লুহানস্কো পিপলস রিপাবলিকানের বিচ্ছিন্নতাবাদীদের পাশের এলাকাগুলো সহজ অর্জন প্রশ্ন জাগিয়ে তুলছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্যানুযায়ী এবং ঐ এলাকার ভিডিও ফুটেজ অনুসারে, রুশ সেনারা কোনো গোলাবারুধ বা অস্ত্রে সজ্জিত কোনো গাড়ি রেখে পালায়নি। অতি শক্তিশালী এলাকা ছেড়ে যাওয়াকে ভীতিকর গমন মনে হচ্ছে না।

রাশিয়ার সীমান্তের সঙ্গে দখলমুক্ত ইজিয়াম ও কুপিয়ানস্ক শহরের সঙ্গে একটি সরু পথ রয়েছে। মিত্রখিন বলেন, সেই সরু পথটি কিন্তু রুশ সেনাদের যেতে কোনো বাধা সৃষ্টি করেনি। তাদের কিন্তু দখলমুক্ত এলাকা ছাড়তে ঘণ্টা নয়, কয়েকদিন লেগেছে।

মিত্রখিন বলছেন, রাশিয়ার শীর্ষ পদের নির্দেশে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খারকিভ থেকে পুরোপুরিভাবে সৈন্যদের প্রত্যাহার করেছে। সেই সৈন্য ও অস্ত্র দোনেস্ক ও লুহানস্কের সীমান্তে রাখা হবে।


খুঁজুন