সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক চার্লসকে রাজা ঘোষণা করলো কানাডা

চার্লসকে রাজা ঘোষণা করলো কানাডা

চার্লস ফিলিপ আর্থার জর্জকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করেছে কানাডা। শনিবার দেশটিতে ব্রিটিশ রাজার প্রতিনিধি ও কানাডার গভর্নর জেনারেলের সরকারি বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করে দেশটি।

মন্ত্রিসভার বৈঠকের পর নতুন এ ঘোষণার একটি আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্য, কানাডাসহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে যান চার্লস। এদিকে রানির মৃত্যুতে ১০ দিনের দীর্ঘ শোক ঘোষণা করেছে কানাডা। কানাডা ১৮৬৭ সালে ব্রিটেনের উপনিবেশ থেকে মুক্ত হলেও ১৯৮২ সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। তবে দেশটি এখনও সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশগুলোর সংস্থা কমনওয়েলথের সদস্য।

খুঁজুন