সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক চীন ও অস্ট্রেলিয়ার সম্পর্কের অবনতি

চীন ও অস্ট্রেলিয়ার সম্পর্কের অবনতি

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষজ্ঞরা জানান, অস্ট্রেলিয়া ও চীনের মধ্যেকার সম্পর্কের শীতলতা আরো বৃদ্ধি পায় গত সপ্তাহের কতকগুলো ঘটনাকে কেন্দ্র করে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সরকার ঘোষণা করে, ২০২১ সালের শেষে চীন আপত্তি প্রকাশ সত্ত্বেও তারা মিত্রদের সাথে ঘনিষ্টভাবে কাজ করতে আরো সামরিক নিয়োগ দিচ্ছে। ফেব্রুয়ারি মাসে পশ্চিম ঘেষা দেশটি একটি লেজারের নিন্দা করেছিল যেটি একটি চীনা জাহাজ একটি অস্ট্রেলিয়ান সামরিক বিমানের দিকে তাক করেছিল এবং সেই মাসে সরকার অ্যান্টার্কটিক অনুসন্ধানের জন্য তার বাজেট বাড়িয়েছিল– আরেকটি জায়গা যেখানে চীনকে প্রতিযোগী হিসাবে দেখা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক রান্ড গবেষণা সংস্থার উর্ধ্বতন প্রতিরক্ষা বিশ্লেষক ডেরেক গ্রসম্যান বলেন, চীন-অস্ট্রেলিয়ার সম্পর্ক হয়তোবা ইউএস-চীন সম্পর্কের চাইতে আরো খারাপ হতে পারে।

তিনি বলেন, দেখে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া-চীনের সম্পর্ক তীব্র বিদ্বেষের মাত্রায় চলে গেছে।

গত বছর সামরিক প্রযুক্তি ভাগাভাগি এবং পারমাণবিক চালিত সাবমেরিন ক্রয় সংক্রান্ত ‘অকাস’ নামের চুক্তি সই করা হয়। চীনের জাতীয় প্রতিরক্ষা দফতরের একজন মুখপাত্র জানান, চীন জানায় অ্যান্টার্কটিকা অঞ্চলে চীন আগামী শতাব্দীতে বিপুল অর্থ ব্যয় করবে।

অস্ট্রেলিয়া সরকার জানায় যে তারা আগামী কয়েক দশকে ৫৮ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগ করবে। সেই বাজেটের আওতায় তারা ড্রোন ও পূর্ব অ্যান্টার্কটিকার দুর্গম অংশের মানচিত্র নির্ণয় এবং অন্যান্য তথ্য সংগ্রহের স্বয়ংক্রিয় যন্ত্রাংশ কেনার সুযোগ পাবে বলে প্রধানমন্ত্রীর ওয়েব সাইট থেকে জানানো হয়েছে। অস্ট্রেলিয়া ও চীনের মধ্যে ক্রমাগতভাবে ২০১৩ থেকে বিভাজন বাড়ছে।জোটের বিশ্লেষকেরা জানান, চীন অস্ট্রেলিয়া-ইউএসের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে চিন্তিত।

অস্ট্রেলিয়ায় চীনের রাষ্ট্রদূত শিয়াও বলেন, আশা করা যায় যে উভয় পক্ষ অতীত পর্যালোচনা করতে এবং ভবিষ্যতের দিকে নজর দেয়ার জন্য একসাথে কাজ করবে, পারস্পরিক সম্মান, সমতা এবং সুবিধার নীতি মেনে চলবে এবং চীন-অস্ট্রেলিয়া সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌথ প্রচেষ্টা চালাবে।

খুঁজুন