সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক চীন-পাকিস্তান সীমান্তে এস-৪০০ মোতায়েন করবে ভারত: পেন্টাগন

চীন-পাকিস্তান সীমান্তে এস-৪০০ মোতায়েন করবে ভারত: পেন্টাগন

রাশিয়ার এস-৪০০ সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এতে ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ধ্বংস করা হয়। আগামী জুন মাসে এই প্রতিরক্ষাব্যবস্থা চীন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করতে যাচ্ছে ভারত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়,  এস-৪০০ নিয়ে মার্কিন সিনেট আর্মড সার্ভিস কমিটির সদস্যদের সামনে বিবৃতি দেন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল স্কট ব্যারিয়ার। কমিটির সদস্যদের তিনি জানান, রাশিয়া গত বছরের ডিসেম্বর মাস থেকে ভারতে এস-৪০০ পাঠানো শুরু করেছে। আগামী জুন মাসের মধ্যে চীন ও পাকিস্তান সীমান্তে আধুনিক এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

ইতোমধ্যে পাঞ্জাবে এস-৪০০ মোতায়েন করেছেন ভারতের সেনারা। এবার চলতি মাসের মধ্যেই দ্বিতীয় এস-৪০০ ভারতে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের মধ্যেই চুক্তি মোতাবেক অত্যাধুনিক পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেশটির সেনাদের হাতে চলে আসবে।

এদিকে, রাশিয়ায় তৈরি এস-৪০০ নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিও দিয়ে রেখেছে দেশটি। এর জবাবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে ওই প্রতিরক্ষাব্যবস্থা কেনা হবেই। এও জানিয়ে দিয়েছে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবে না ভারত।


খুঁজুন