সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক চীন সফরে যাচ্ছেন পুতিন

চীন সফরে যাচ্ছেন পুতিন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সপ্তাহে চীন সফরে যাবেন।

মন্ত্রণালয়টি বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং -এর আমন্ত্রণে দু’ দিনের সফরে পুতিন বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছাবেন। মার্চে পুতিন পঞ্চম মেয়াদের জন্য তার পদে পুননির্বাচিত হবার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর এবং গত ছয় মাসে চীনে এটি হবে তার দ্বিতীয় সফর।

প্রেসিডেন্ট শি’র ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগের একটি ফোরামে যোগ দিতে পুতিন অক্টোবর মাসে বেইজিংয়ে গিয়েছিলেন। অবশিষ্ট বিশ্বের সাথে চীনের পরিবহন সংযোগকে উন্নত করে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সালে চীন এই উদ্যোগ গ্রহণ করে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ সৈন্যরা ইউক্রেনে আক্রমণ চালানোর কয়েক সপ্তাহ আগে, শি ও পুতিন একটি প্রত্যয় পত্রে স্বাক্ষর করেন যেখানে ঘোষণা করা হয় যে- তাদের দ্বিপক্ষীয় অংশীদারিত্বের ‘কোন সীমা নেই।

সেই থেকে বেইজিং মস্কোর সবচাইতে বিশ্বাসযোগ্য অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার হয়ে উঠেছে যখন রাশিয়ার আত্রমণের প্রতিক্রিয়ায় পাশ্চাত্য দেশগুলো দেশটির উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

খুঁজুন