সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক চীনে চেংদুর ২ কোটি মানুষ লকডাউনে

চীনে চেংদুর ২ কোটি মানুষ লকডাউনে

করোনা সংক্রমণ প্রতিরোধে চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে ২ কোটি ১২ লাখ বাসিন্দার ওপর কঠোর বিধিনিষেধ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে বাসিন্দাদের ঘরবন্দি থাকতে বলা হয়েছে।

তবে প্রতিদিন পরিবারের একজন সদস্য নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য ঘরের বাইরে বের হওয়ার অনুমতি পাবেন। এছাড়া, শহরজুড়ে ৪ দিনব্যাপী করোনা শনাক্তে গণপরীক্ষারও ঘোষণা দিয়েছে সরকার। রোববার পর্যন্ত চলবে গণপরীক্ষা কার্যক্রম। এরপর শহরটির বিধিনিষেধ শিথিল হবে কিনা, সেটি এখনো জানা যায়নি। সাংহাইয়ের পর লকডাউনে যাওয়া চীনের সবচেয়ে বড় শহরই চেংদু। করোনা মোকাবেলায় চলতি বছর সাংহাই দুই মাস কঠোর লকডাউনে ছিল।

খুঁজুন