বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা ছয় মাস নিষিদ্ধ ফুটবলার সাদ উদ্দিন

ছয় মাস নিষিদ্ধ ফুটবলার সাদ উদ্দিন

ম্যাচ কমিশনারের সঙ্গে অসদাচারণের অভিযোগে বাংলাদেশ দলে খেলা বসুন্ধরা কিংসের ফুটবলার সাদ উদ্দিনকে আগামী ৬ মাস বাফুফে আয়োজিত সব রকমের প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে তাকে। গতকাল মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত ২ মে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী ম্যাচে লাল কার্ড পাওয়ার পর নিয়ম বহির্ভূতভাবে ম্যাচের পর ডাগআউটে উপস্থিত হয়ে ম্যাচ কমিশনারের সঙ্গে অসদাচরণ করেছিলেন সাদ। লাল কার্ড পাওয়ার পর দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে। পরে তাকে ডিসিপ্লিনারি কমিটির সভায় শোকজ করা হয়। অপরাধ স্বীকার করে ফিরতি চিঠি দিয়েছিলেন সাদ। এরপরই তার অপরাধ ও ম্যাচ কমিশনারের রিপোর্ট পর্যালোচনা করে তাকে ১৪ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করেন।

নিষেধাজ্ঞা ৬ মাস হলেও মাঠের বাইরে খুব একটা থাকতে হবে না সাদকে। চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের আর মাত্র ৪টি ম্যাচ আছে। এই ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি। নতুন মৌসুমের দলবদল জুলাই থেকে। আর নতুন মৌসুম অক্টোবর বা নভেম্বরে শুরু হতে পারে। তাই বেশি ভুগতে হচ্ছে না তাকে। এছাড়া আপিল করার সুযোগও আছে সাদের সামনে। যদিও আগামী ১০ জুন বাংলাদেশ জাতীয় দলের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে বাধা নেই সাদের।

খুঁজুন