সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক চলে গেলেন অভিনেতা অভিষেক

চলে গেলেন অভিনেতা অভিষেক

টলিউডের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয় মারা গেছেন। বুধবার (২৩ মার্চ) রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত দু-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। বুধবার রিয়েলিটি শো-তে অংশও নিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন।

অভিনয় ছিল তার প্রাণ। লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়ে বাঁচতেন। শুট করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৭ বছর।

একসময়ে বাংলা সিনেমায় প্রচুর কাজ করেছেন তিনি। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন। পরবর্তীতে বহু বিতর্কে জড়িয়ে পড়েন এবং দূরে সরে যান কাজ থেকে। মাত্র ৫৭ বছর বয়সে এই অভিনেতার মৃত্যুর খবরে টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।


সূত্র : জিনিউজ ও আনন্দবাজার

খুঁজুন