বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর • প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ • অপটোমেট্রিস্ট ছাড়া বাংলাদেশের চক্ষুসেবার উন্নয়ন কতটা সম্ভব?
বিনোদন চলে গেলেন অভিনেতা উইলিয়াম হার্ট

চলে গেলেন অভিনেতা উইলিয়াম হার্ট

অস্কারজয়ী হলিউড অভিনেতা উইলিয়াম হার্ট (৭১) আর নেই। রবিবার (১৩ মার্চ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন হার্টের বন্ধু গেরি বাইর্ন।

অভিনেতার পরিবারের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ভালোবাসার বাবা, অস্কারজয়ী অভিনেতা ইউলিয়াম হার্ট আমাদের চিরতরে ছেড়ে গেছেন। তার ৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে ১৩ মার্চ তিনি না ফেরার দেশে চলে গেলেন।

২০১৮ সালে বিশ্বজয়ী এই অভিনেতার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছিল। তবে মৃত্যুর কারণ সম্পর্কে সুস্পষ্ট করে হার্টের পরিবার কিছু বলেনি। তারা বলছে, পরিবারের সান্নিধ্যে, শান্তিতে ও স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে হার্টের।

১৯৮০ সালে ‘অল্টারড স্টেটস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পথচলা শুরু হয় উইলিয়াম হার্টের। আশির দশকের শক্তিমান এই অভিনেতা ‘ব্যাড বয়’, ‘চিলড্রেন অব লেজার গড’, ‘ব্রডকাস্ট নিউজ’, ‘দ্য বিগ চিল’সহ অসংখ্য সিনেমায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত সাম্প্রতিক সিনেমার মধ্যে আছে ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’, ‘ক্যাপ্টেন আমেরিক’, ‘অ্যাভেঞ্জার’, ‘ব্ল্যাক উইন্ডো’ ইত্যাদি। সূত্র : সিএনএন

খুঁজুন