সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক চলন্ত গাড়িতে মা ও শিশুকে গণধর্ষণ

চলন্ত গাড়িতে মা ও শিশুকে গণধর্ষণ

রাতে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়িতে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠল ভারতের হরিদ্বার জেলার রুরকিতে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি ধর্মীয় স্থান থেকে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন এক নারী ও তার ছয় বছরের শিশুকন্যা। রাস্তায় সোনু নামের এক ব্যক্তি গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন ওই নারীকে। সেই সময় গাড়িতে ছিলেন সোনুর আরও কয়েকজন বন্ধু।

এরপরই চলন্ত গাড়িতে ওই নারী ও তার মেয়েকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর একটি খালের পাড়ে তাদের ফেলে দেন অভিযুক্তরা।

কোনোভাবে ওই অবস্থায় থানায় পৌঁছেন নির্যাতিতা নারী। তারপরই অভিযোগ দায়ের করেন। তবে গাড়িতে ঠিক কতজন ছিলেন, তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি। শুধু সোনুর নাম উল্লেখ করেন নারী। ভুক্তভোগীর দাবি, গাড়ি চালাচ্ছিলেন সোনু।

রুরকির সিভিক হাসপাতালে ওই নারী ও তার মেয়েকে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সূত্র : আনন্দবাজার।

খুঁজুন