রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন চড়ের জন্য অস্কারে ১০ বছর নিষিদ্ধ উইল স্মিথ

চড়ের জন্য অস্কারে ১০ বছর নিষিদ্ধ উইল স্মিথ

অস্কারের মঞ্চে উপস্থাপক ও কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কারসহ অ্যাকাডেমির সব অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ অস্কার পুরস্কারের আয়োজন করে। শুক্রবার (৮ এপ্রিল) স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসে তারা। ওই বৈঠকেই স্মিথকে এ শাস্তি দেওয়া হয়। যদিও স্মিথ তার আচরণের জন্য আগেই ক্ষমা চেয়ে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেন।

স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে ক্রিস রকের ‘রসিকতা’ মেনে নিতে পারেননি। স্ত্রীকে নিয়ে রসিকতার ‘শাস্তি’ হিসেবেই অস্কারের মঞ্চে ক্রিসকে চড় মেরেছিলেন স্মিথ। এর আগে ২০১৬ সালেও একই রকম ঘটনা ঘটেছিল। সেসময়ও অস্কারের মঞ্চে স্মিথের স্ত্রী জাডাকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস রক।

স্মিথ তার আচরণের জন্য ক্রিস ও অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চেয়েছিলেন। তবে ক্ষমাপ্রার্থনা করেও রেহাই পেলেন না অস্কারজয়ী এই অভিনেতা। তবে স্মিথকে অস্কারের মঞ্চ থেকে নিষিদ্ধ করা হলেও কেড়ে নেওয়া হয়নি তার পুরস্কার ।

উল্লেখ্য, অ্যাকাডেমি বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন, চড় মারার ঘটনায় স্মিথকে ভুগতে হবে। তবে যাকে চড় মেরে বিতর্কের শুরু, সেই ক্রিস এখনো নিরব, এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেননি তিনি।


সূত্র : বিবিসি

খুঁজুন