সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান ও হেড অব নিউজ

দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান ও হেড অব নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘প্যানোরামা’ ডকুমেন্টারি তৈরিতে পক্ষপাতের বিতর্কের মধ্যে নিজের দায় স্বীকার করে বিবিসির মহাপরিচালকের পদ ছেড়েছেন টিম ডেভি। পদত্যাগপত্রে তিন ‘সব ভুল আমার’ বলে স্বীকার করে নেন। এ ঘটনায় একই সঙ্গে পদত্যাগ করেছেন সংবাদমাধ্যমটির বার্তা বিভাগের প্রধান (হেড অব নিউজ) ডেবোরাহ টারনেস। ওই তথ্যচিত্রের সম্পাদনা নিয়ে বিতর্কের জেরে রবিবার তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন। খবর এএফপি ও বিবিসির।

পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে টিম ডেভি বলেন, ‘তথ্যচিত্রটিতে কিছু ভুল হয়েছে। মহাপরিচালক হিসেবে এর দায়িত্ব আমাকে নিতে হবে।’ পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া কঠিন জানিয়ে ডেবোরাহ টারনেস বলেছেন, ‘এর দায়ভার চূড়ান্তভাবে আমার।

২০২৪ সালে মার্কিন নির্বাচনের আগে ২৮ অক্টোবর তথ্যচিত্রভিত্তিক ‘প্যানোরামা’ অনুষ্ঠানটি প্রচারিত হয়। এটি তৈরিতে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্ব করেছেন। ডকুমেন্টারির শেষ দিকের একটি পর্বে ট্রাম্পের ভাষণকে এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে জনমনে। এ নিয়ে এরই মধ্যে ক্ষোভ দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তার প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, বিবিসি একটি ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ ও ‘প্রোপাগান্ডা মেশিন’। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি।

বিবিসির একটি অভ্যন্তরীণ মেমো ফাঁস হয় যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম টেলিগ্রামের প্রতিবেদনে। বিবিসির কর্মীদের উদ্দেশে পাঠানো সেই বার্তায় বলা হয়, ‌‘বিবিসি তাদের ‘প্যানোরামা’ তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সম্পাদনা করে করেছিল। সেখানে ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছে যাতে মনে হয়, তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় তাঁর সমর্থককে উসকে দিয়েছেন। ওই বক্তব্যের সম্পাদনার পর ট্রাম্পের বক্তব্য এমন দাঁড়ায় যে তিনি বলছেন, ‘আমরা ক্যাপিটলের দিকে যাচ্ছি। আমি সেখানে আপনাদের সঙ্গে থাকব। আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব।

খুঁজুন