রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ঢাকাতেই হয়েছে বুবলীর কন্যাসন্তান
যুক্তরাষ্ট্র নয়

ঢাকাতেই হয়েছে বুবলীর কন্যাসন্তান

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী জানিয়েছেন, তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। তবে খবর প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অন্য একটি বিষয়- সন্তানের জন্ম কোথায় হয়েছে?

চলচ্চিত্র অঙ্গনে কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল, আগের সন্তানের মতো এবারও হয়তো যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে গেছেন বুবলী। কারণ ২০২০ সালে তার প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। সেই অভিজ্ঞতা থেকেই অনেকের ধারণা ছিল, এবারও তিনি দেশের বাইরে রয়েছেন।

কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, পুরো মাতৃত্বকালীন সময় ঢাকাতেই ছিলেন বুবলী। ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রাজধানীতেই স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তিনি। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে জনসমক্ষে আসাও প্রায় বন্ধ করে দেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গুলশান বা পান্থপথের কোনো হাসপাতালে নয়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। হাসপাতালের নাম প্রকাশ না করা হলেও হাসপাতাল-সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সুখবরটি জানান বুবলী। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।’

পোস্টের সঙ্গে প্রকাশ করা ফটোকার্ডে উল্লেখ করা হয়, গত ১১ মে জন্ম হয়েছে তার মেয়ের। নাম রাখা হয়েছে শারলিন খান।

বুবলীর হঠাৎ আড়ালে চলে যাওয়াও কয়েক মাস ধরে আলোচনার বিষয় ছিল। বছরের শুরু থেকে তাকে সিনেমার প্রচারণা, সংবাদ সম্মেলন কিংবা বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায়নি। এমনকি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ সিনেমার প্রচারণাতেও অনুপস্থিত ছিলেন তিনি। তখন অনেকেই ধারণা করেছিলেন তিনি দেশের বাইরে আছেন। আবার কেউ কেউ মাতৃত্বের বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়েছিলেন।

তবে বুবলী এ নিয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি গত বছরের অক্টোবর থেকেই তার মা হওয়ার খবর ঘনিষ্ঠ মহলে জানা থাকলেও তিনি বিষয়টি ব্যক্তিগত বলে এড়িয়ে গেছেন।

খুঁজুন